জেলা ও দায়রা জজ
জনাব মুহাম্মদ রবিউল আউয়াল
জেলা ও দায়রা জজ
জনাব মুহাম্মদ রবিউল আউয়াল-এর সংক্ষিপ্ত পরিচিতি
জেলা ও দায়রা জজ, মৌলভীবাজার।
জনাব মুহাম্মদ রবিউল আউয়াল, জেলা ও দায়রা জজ হিসেবে বিগত ৩ নভেম্বর ২০২৫ খ্রি. সালে অত্র জেলায় যোগদান করেন।
ব্যক্তিগত তথ্যাদিঃ জনাব মুহাম্মদ রবিউল আউয়াল ২৪ তম বিসিএস (বিচার) ব্যাচের একজন সদস্য। তাঁর সার্ভিস আইডি তথা ব্যক্তিগত পরিচিতি নম্বর ২০০৬২০২১০৭ এবং গ্রেডেশন নম্বর ১৯৫। অত্র জেলায় যোগদানের পূর্বে তিনি বিচারক (জেলা ও দায়রা জজ), সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনাল, সিলেট পদে কর্মরত ছিলেন।
শিক্ষা জীবনঃ মাননীয় জেলা ও দায়রা জজ মহোদয় ঢাকা বিভাগের অধীন নবকুমার ইন্সটিটিউশন হতে এসএসসি ও সাতক্ষীরা সরকারী কলেজ হতে এইচএসসি পাস করেন। অতঃপর তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে এলএল,বি (সম্মান) ও এলএল,এম ডিগ্রি অর্জন করেন।
কর্মকালঃ মাননীয় জেলা ও দায়রা জজ মহোদয় বিগত ১৫.০৩.২০০৬ খ্রিঃ তারিখে নীলফামারী জেলায় সহকারী জজ পদে চাকুরীতে যোগদান করেন। এরপর তিনি সিনিয়র সহকারী জজ হিসেবে ময়মনসিংহ জেলায় কর্মরত ছিলেন। অতঃপর তিনি যুগ্ম জেলা ও দায়রা জজ হিসেবে বরিশাল ও মাদারীপুর জেলায়; অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে চট্টগ্রাম ও নারায়নগঞ্জ জেলায় এবং চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে বগুড়া জেলায় কর্মরত ছিলেন। সর্বশেষ বিচারক (জেলা ও দায়রা জজ), সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনাল, সিলেটে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি মৌলভীবাজার জেলায় জেলা ও দায়রা জজ হিসেবে কর্মরত আছেন।
প্রশিক্ষণঃ জনাব মুহাম্মদ রবিউল আউয়াল তাঁর কর্মজীবনে দেশের অভ্যন্তরে বুনিয়াদি প্রশিক্ষণ সহ বিচার প্রশাসন প্রশিক্ষণ ইন্সটিটিউট হতে সার্ভে এন্ড সেটেলমেন্ট কোর্স সম্পন্ন করেন এবং দেশের বাইরে বিচার সংশ্লিষ্ট বিভিন্ন কোর্সে ভারত ও অস্ট্রেলিয়ায় প্রশিক্ষণ গ্রহণ করেন।
ভ্রমণঃ তিনি ভারত, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া, সৌদিআরব ও নেপাল ভ্রমণ করেন।
ব্যক্তিগত ও পারিবারিক জীবন জনাব মুহাম্মদ রবিউল আউয়াল মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার হোসেন্দী গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মোঃ শহীদুল্লাহ। তাঁর এক স্ত্রী ও এক কন্যা সন্তান রয়েছে।